ব্রেকিং নিউজ
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ পঞ্চগড়ে রাত ও সকালের বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা পাবনার ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে রাজপথে নামছে এনসিপি, ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভের ঘোষণা বিপদে পড়লেই জনগণকে মনে পড়ে!’—তারেক রহমানের ঐক্যের ডাক নিয়ে মুন্নী চৌধুরীর বিস্ফোরক মন্তব্য দাকোপে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন, শিশু ফোরামের উদ্যোগে আলোচনা সভা
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩/১১/২০২৬, ৯:৩৩:২১ PM

পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণ, আহত ৫

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছেন।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছেন।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।আহতরা হলেন—ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের জন্য তারা একত্রিত হচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন। এতে পাঁচজন আহত হন।পরে আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন।


এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত মিলন চৌধুরী কিংবা কাকন বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।